গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ মহান মে দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা পৃথক পৃথক ভাবে মে দিবসের কর্মসূচি পালন করেন। বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ডে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি মো. সেলিম সরদারের সভাপতিত্বে র্যালী শেষে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বিভাগীয় শুরা সদস্য ও বরিশাল-১ আসনের জামায়াতের ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আলহাজ¦ কামরুল ইসলাম খান, জেলা জামায়াত ইসলামীর কর্মপরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম, উপজেলা আমীর মাওলানা মো.আল-আমিন, পৌর আমীর মো. হাফিজুর রহমান।
অপরদিকে গৌরনদী থানা অটো-টেম্পু, মিসুক আলফা মাহিন্দ্র ইজিবাইক মালিক ও চালক সমবায় সমিতি এবং শ্রমিক ইউনিয়ন ও গৌরনদী উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়ন পৃথক ভাবে র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে বাসষ্ট্যান্ড জিরো পয়েন্টে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, পৌর যুবদল নেতা মোঃ রিয়াজ, মাহিন্দ্রা সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবুল খান, যুবদল নেতা মোঃ চুন্নু সিকদার শ্রমিক নেতা মানিক সরদার প্রমূখ।