গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে দৈনিক “ভোরের ঠিকানা” পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার সকালে গৌরনদী টিএনটি মোড়ে একটি রেস্তোরায় দৈনিক ভোরের ঠিকানার আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, আনন্দ টিভির বরিশাল ব্যুরো প্রধান কাজী আল আমীন। পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ সাকিবুল্লাহ বিলালের সভাপতিত্বে ও গৌরনদী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলালের সঞ্চলনায় বক্তব্য রাখেন সাংবাদিক কেএম সোয়েব জুয়েল, হাসান মাহমুদ, মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, রাজিব হোসেন তারিম, সৈয়দ মাজহারুল ইসলাম রুবেল, আহাদ তালুকদার, সিফাত হোসেন, সোহেল রানা, রিগান ইসলাম প্রমুখ। শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা সরফুদ্দিন আলিমাবাদী।