• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জের কালীগঞ্জ বাজারে অতর্কিত হামলায় আহত- ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩, ২০২৫, ১৫:২৯ অপরাহ্ণ

বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জ উপজেলার পূর্বের বিরোধের জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়নে হোসেন পুর গ্রামে। জানা গেছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়নে কালীগঞ্জ বাজারে – গত কয়েক দিন আগে আরব আলী মেইলে ধান ভাঙ্গানি নিয়ে হালকা ঝামেলা হয় তার পর কালীগঞ্জ বাজারে আমার আরব আলী তারা সবাই সমাধান এর জন্য বিচার বসান কিন্তু সমাধান হয়। তারপর আরব আলী সন্ত্রাসী ভাগনা দের ফোন দিয়ে আনায় আমাদের গ্রামে খুন করার উদ্দেশ্যে, চাচাতো ভাই রয়েল সন্ধ্যার সময় বাজার শেষ করে বাড়িতে ফিরার পথে আরব আলী তার সন্ত্রাসী ভাগনাদের নিয়ে আক্রমণ করে আশেপাশে লোক জন আসায় চাচাতো ভাই প্রাণে বেঁচে যায় তখন সন্ত্রাসীরা পালিয়ে যায়, এসময় পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের অতর্কিত হামলায় একজন আহত হন। আহত হলেন, বালাগঞ্জ সদর ইউনিয়ন (হোসেন পুর) গ্রামের শামীম আহমেদর ছেলে রয়েল আহমেদ (৩০)। আহতকে রক্তাক্ত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। প্রতিপক্ষের লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়।

বালাগঞ্জ সদর ইউনিয়ন হোসেন পুর গ্রামের শামীম আহমেদ এর ছেলে রাসেল আহমদ জানান আমার ভাই রয়েল আহমেদ গত কয়েক দিন আগে আরব আলী মেইলে ধান ভাঙ্গানি নিয়ে হালকা ঝামেলা হয় তার পর আজকে কালীগঞ্জ বাজারে আমাদের বাড়ী চাচা তারা সবাই সমাধান এর জন্য বিচার বসান কিন্তু সমাধান হয় নি তারপর আরব আলী সন্ত্রাসী ভাগনা দের ফোন দিয়ে আনায় আমাদের গ্রামে খুন করার উদ্দেশ্যে, চাচাতো ভাই রয়েল সন্ধ্যার সময় বাজার শেষ করে বাড়িতে ফিরার পথে আরব আলী তার সন্ত্রাসী ভাগনাদের নিয়ে আক্রমণ করেযে যারা আহত করেছে সন্ত্রাসীদের আইনের আওতায় শাস্তি দাবি করেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন ভূইয়া বলেন , হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।