• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক-কৃষানীদের টেকসই কৃষি উন্নয়ন সম্ভব: ইউএনও সুজিত কুমার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ণ
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক-কৃষানীদের টেকসই কৃষি উন্নয়ন সম্ভব: ইউএনও সুজিত কুমার

হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধি :সিলেটের বালাগঞ্জে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩রা মে) বালাগঞ্জ এম.এ খান অডিটোরিয়ামে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ।

উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশিকুর রহমানের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ। তিনি বলেন, এই মেলা কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে তারা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেদের চাষাবাদে প্রয়োগ করতে পারবেন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক-কৃষানীদের টেকসই কৃষি চর্চা শেখাতে এ আয়োজন করা হয়েছে‌। এতে দেশ ও জাতি সমৃদ্ধ হবে।

তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলায় মোট ১২ টি স্টল তৈরি করা হয়েছে। আগামী ৫ মে পর্যন্ত এ মেলা চলবে। মেলায় উপজেলার ছয়টি ইউনিয়ন শতাধিক কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুজ্জামান দৈনিক জৈন্তা বাতা বালাগঞ্জ প্রতিনিধি হেলাল আহমদ কে বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২৫ এর মাধ্যমে কৃষির আধুনিক ১২টি প্রযুক্তি নিয়ে যেমন- ভাসমান সবজি, উচ্চ মূল্যের ফসল আবাদ, নিরাপদ ফসল উৎপাদন কৌশল, প্রযুক্তি গ্রাম, একক ও মিশ্র ফলবাগান সহ অন্যান্য কৃষির আধুনিক প্রযুক্তি সমূহ প্রদর্শন করা হয়। প্রত্যেকটি প্রযুক্তিতেই বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস কৃষক-কৃষাণীদেরকে সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এতে করে কৃষকরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে সহজেই ধারণা নিতে পারবে। এবং উপজেলার ৬টি ইউনিয়নে যেসকল পতিত জমি রয়েছে সেগুলো চাষের আওতায় নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস কৃষক-কৃষাণীদেরকে যেকোনো আধুনিক প্রযুক্তি গ্রহণে সর্বাত্মক সহযোগীতা করে যাচ্ছে।