• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩, ২০২৫, ১৩:৩৬ অপরাহ্ণ
পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে ভারত

কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলার উত্তেজনার মধ্যে পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে ভারত। জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে ভারত সরকার। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, পাকিস্তানে উৎপাদিত বা সেখান থেকে রফতানির সব ধরনের পণ্যের প্রবেশ বন্ধ থাকবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞার ব্যতিক্রমের ক্ষেত্রে ভারত সরকারের অনুমোদনের প্রয়োজন হবে। পরবর্তী নির্দেশিকা জারি না-হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার জেরে থেকে প্রতিবেশী দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ওই হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হন।