হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ন্যুনতম ১১ তম গ্রেডের দাবিতে কর্মবিরতি পালন। সহকারী শিক্ষকদের নিবন্ধিত সংগঠন গুলোর সমন্বয়ে “প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্যপরিষদ” কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেন।
হিজলা উপজেলাধীন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে দেখা যায় সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত সারাদেশের ন্যায় তারাও এ কর্মবিরতি পালন করেছেন।
অনেক শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, দাবি আদায়ে তারা তাদের নিবন্ধিত সংগঠনের যে কোন কেন্দ্রীয় কর্মসূচি পালন করবেন।
শিক্ষকগণ আরো বলেন, দীর্ঘদিন ধরেই প্রাথমিক সহকারী শিক্ষকগন বৈষম্যের শিকার। যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে এবং বাস্তবতার আলোকে ১১ তম গ্রেট তাদের ন্যায্য অধিকার।
উপজেলা সহকারী শিক্ষক সমাজ এর সাধারণ সম্পাদক ও মধ্য কোড়ালিয়া মাসকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মুজাহিদুল ইসলাম (আক্তার) জানান কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশবিশেষ ৯টা থেকে ১০টা পর্যন্ত হিজলা উপজেলা সহকারী শিক্ষকদের কর্মবিরতি পালন করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারএ কে এম নুরুল আলম মৃধার নিকট কর্মগ্রতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন সহকারী শিক্ষককে এরকম একটি কর্মসূচি ছিল। তবে তাতে শিক্ষার কোন বিঘ্ন ঘটেনি।এমনকি কয়েকটি বিদ্যালয়ে ঘুরে দেখা গেছে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত ছিল।