• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৭, ২০২৫, ১৪:৪৬ অপরাহ্ণ
যশোরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ
জুলাই গণহত্যা,  শপলা গণহত্যা, পিলখানা হত্যার বিচার  এবং ফ্যাসিবাদ আমলের সকল গুম-খুনের বিচার সহ জুলাই গণহত্যার বিচার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম সভাপতি এটিএম আজহার ভাইয়ের মুক্তি সহ ফ্যাসিবাদের আমলে গ্রেফতার হওয়া  সকল রাজবন্দীর মুক্তি এবং ফ্যাসিস্ট আমলে ছাত্রশিবিরসহ অন্যান্য সংগঠনের সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিল পূর্ববর্তী বিক্ষোভ সমাবেশে  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার  সভাপতি ও কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য আহমেদ ইব্রাহিম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম কুদ্দুস, যশোর শহর জামায়েতের আমীর অধ্যাপক শামসুজ্জামান, ছাত্রশিবির যশোর জেলা পূর্বের সভাপতি আশিকুর রহমান,জেলা পশ্চিম সেক্রেটারী ইসমাইল হোসেন,যশোর শহর সেক্রেটারী ওবায়দুল্লাহ হুসাইন, জেলা পূর্ব সেক্রেটারী মিনারুল ইসলাম,জেলা পশ্চিম অফিস সম্পাদক খালিদ ইবনে খলিল, শহর সাহিত্য সম্পাদক তৌহিদুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের ১০মাস পেরিয়ে গেলেও জুলাই গণহত্যার বিচার ও রাজবন্দিদের মুক্তির বিষয়ে সরকারের কোনো সদিচ্ছা লক্ষ্য করা যাচ্ছে না।  তৎকালীন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া রাজনৈতিক নেতৃবৃন্দের মামলাসমূহ এখনো প্রত্যাহার হয় নি।বিশেষতঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি এটিএম আজহারের মিথ্যা মামলাগুলো এখনো প্রত্যাহার হয়নি অথচ বিভিন্ন দলের রাজনৈতিক মামলার আসামীরা মুক্তি পাচ্ছে।তাই,অনতিবিলম্বে এটিএম আজহারুল ইসলাম সহ সকল রাজবন্দির মুক্তি নিশ্চিত করতে হবে।সারা দেশের সকল রাজনৈতিক  মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং জুলাই গণহত্যা,শাপলা গণহত্যা সহ সকল গুম-খুনের বিচার নিশ্চিত  করতে হবে।প্রধান বক্তার বক্তব্যে শহর সভাপতি আহমদ ইবরাহীম বলেন,বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের ধীরগতি ফ্যাসিবাদের পুনর্বাসনের সহায়ক পরিবেশ তৈরী করছে।অথচ, বিভিন্ন মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত এখনো অসংখ্য রাজবন্দীর মুক্তি মিলছে না।তিনি আরো বলেন,মানবতা বিরোধী অপরাধের নামে সরকার পরিচালিত ক্যাঙ্গারু ট্রাইবুনালে শীর্ষ জামায়াত নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দেয়া হয়েছে।একই মিথ্যা মামলায় ছাত্রশিবিরের সাবেক ঢাবি সভাপতি  এটিএম আজহারুল ইসলাম এখনো জেল বন্দী রয়েছেন।এটিএম আজহারের মুক্তি নিয়ে এখন বিভিন্ন টালবাহানা করা হচ্ছে। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন,অবিলম্বে এটিএম  আজহারকে মুক্তি না দিলে বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে আবার রাজপথে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।এছাড়াও, তিনি পিলখানা,শাপলা  ও জুলাই গণহত্যা সহ সকল গণহত্যার বিচার এবং এখনো যেসকল আওয়ামী সন্ত্রাসী দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়াচ্ছে তাদেরকে আইনের আওতায় আনার আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন।

মিছিলটি জজকোর্ট মোড় জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট/সড়ক প্রদক্ষিণ করে মণিহার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।