• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় ছেলে বন্ধুকে বিয়ে করতে না পেরে বিষপান করে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৭, ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার :
বরগুনার বামনা উপজেলার ৩ নং রামনা ইউনিয়নের ৫ নং বলাই বুনিয়া গ্রামের
মোঃ নজরুল ইসলামের পুত্র মোঃ মাইনুল ইসলাম (১৭) ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী
গত ০৪/০৫/২০২৫ তারিখ রাত অনুমান রাত ৯ ঘটিকার সময় হঠাৎ করে সকলের অগচরে নিজ বসত ঘড়ের শয়ন কক্ষে বিষ পান করিলে তাকে দ্রুত বামনা উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ০৫ মে তারিখ তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হইলে ৬মে তারিখ রাত ১২-৩০ ঘটিকায়র সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মৃত্যু মাইনুল ইসলামের মায়ের দাবি, তিনি আরো বলেন মাইনুল ইসলাম দীর্ঘদিন মানষিক সমস্যায় ভুগছিলেন।
স্হানীয়রা জানান, গত রবিবার সকালে নিহত ছেলেটি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার কুমিরমারা গ্রামে তার সহপাঠী সনাতন ধর্মালম্বী এক সহপাঠীর বাড়ীতে বিয়ের দাবি নিয়ে বিষের বোতল সহকারে হাজির হয়।
পরে ওই বাড়ির লোকজন তাকে কোনমতে এমন প্রস্তাব থেকে সরে আসতে বলেন। একপর্যায়ে সে অনশন না ভাঙ্গলে ছেলেটির স্বজনরা এসে তাকে জোড় করে সেখান থেকে নিয়ে যায়।
এ ঘটনায় ওই দিন বিকালে সনাতন ধর্মালম্বী বন্ধু বিষয়টি উল্লেখ করে মঠবাড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করে।
এদিকে বন্ধুকে বিয়ে করতে না পেরে ঘটনার দিন দিবাগত রাত ১২ টার দিকে বিষপান করে সেই বন্ধু।
ঘটনার বিবারনে জানাযায় ৪ মে দুপুরে মঠবাড়িয়া কুমিরমারা এলাকয় বন্ধুর বাড়িতে বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে অনশন
করেন এবং পরে নিজ বাড়িতে ফিরে বিষপান করেন ঐ কলেজ ছাত্র মাইনুল ইসলাম
এই ঘটনায় বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদার তিনি বলেন বিষ পানের ঘটনায় একটি অপমৃত্যু মামলা রজুর প্রস্তুতি চলছে। মৃত্যু দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।