• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে গাছের সাথে পিকআপের ধাক্কা, নিহত-৩, আহত-১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২৫, ১৪:৩৬ অপরাহ্ণ
গোপালগঞ্জে গাছের সাথে পিকআপের ধাক্কা, নিহত-৩, আহত-১

স্টাফ রিপোর্টার,
গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে মুরগি বোঝাই পিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৩ নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন।

আজ বৃহস্পতিবার (০৮ মে) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকার মা ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ রকিবুজ্জামন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, লাবলু ড্রাইভার, তানভীর ঢাকা দোহার, নাজমুল, বরিশাল উজিরপুর।

দুর্ঘটনায় নিহতরা হলেন পিকআপ চালক লাভলু, ঢাকার দোহারের তানভীর ও বরিশালের উজিরপুরে নাজমুল। নিহত ও আহতরা সবাই পিকআপ ভ্যানের চালক ও আরোহী।

ওসি মোঃ রকিবুজ্জামন জানান, মুরগি বোঝাই করে একটি পিকআপ ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় পিকআপটি মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকার মা ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সাথে সাজোড়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজন নিহত অপর দুজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে গেলে আরো একজন মারা যায়। মারাত্মক আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। #