জীবনের প্রয়োজনে চাই শিক্ষা, সংকটকালেও সুরক্ষিত চাই শিক্ষা এই স্লোগানে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেইন্ট বাংলাদেশ ও গণস্বাক্ষরতা অভিযানের আয়োজনে বৃহস্পতিবার সেইন্ট বাংলাদেশ প্রশিক্ষন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা বিথিকা সরকার, অবসরপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফয়সাল জামিল ও মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ। সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের পরিচালক বেলায়েত হোসেন, উপ পরিচালক আহসান মুরাদ চৌধুরী, প্রকল্প সমন্বয়কারী সিরাজুল ইসলাম প্রমূখ।