স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কুশলা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। কুশলা সিনিয়র ফাজিল মাদ্রাসা চত্বরে এ অনুদান প্রদান করা হয়।
জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০জন ব্যবসায়ীর মাঝে প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে তুলে দেন।
এ সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল মাসুদ খান, কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: সোলাইমান গাজী, কুশলা বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী আক্তার দাড়িয়া, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক শাহাদাত হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #