• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অন্তরবর্তী সরকারকে বাটপার উল্লেখ করে জাতীয় সরকার গঠনের দাবীতে গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১০, ২০২৫, ১৩:৫৯ অপরাহ্ণ
অন্তরবর্তী সরকারকে বাটপার উল্লেখ করে জাতীয় সরকার গঠনের দাবীতে গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : অন্তরবর্তী সরকারকে বাটপার উল্লেখ করে জাতীয় সরকার গঠনের দাবীতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।

আজ শনিবার (১০ মে) সন্ধ্যায় জেলা শহরের বিসিক ব্রিজ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল কের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন মড়ক ঘুরে স্থানয়ি লঞ্চঘাট এলাতায় এসে শেষ হয। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা “অন্তরবর্তী সরকার বাটপার, পাটপার”, এই মুহূর্তে দরকার জাতীয় সরকার”সহ বিভিন্ন শ্লোগান দেয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে মো. জেলা গণ আধিকার পরিষদ সভাপতি আল আমিন সরদার, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা বক্তব্য রাখেন।

সমাবেশে অন্তরবর্তী সরকারকে বাটপার উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমান অন্তরবর্তী সরকার এনজিও মার্কা সরকার। এই এনজিও মার্কা উপদেষ্টা দিয়ে কিছুই হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক রাষ্টপতি আব্দুল হামিদ উপদেষ্টাদের সহায়তায় দেশ ছেড়ে পালিয়েছে। দেশ আবার সংকটের মুখে দাঁড়িয়েছে। এ সংকট কাটাতে হলে জাতীয় সরকার গঠন করতে হবে। #