• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতে ইসলামীর অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১০, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতে ইসলামীর অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কুশলা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। কুশলা সিনিয়র ফাজিল মাদ্রাসা চত্বরে এ অনুদান প্রদান করা হয়।

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০জন ব্যবসায়ীর মাঝে প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে তুলে দেন।

এ সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল মাসুদ খান, কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: সোলাইমান গাজী, কুশলা বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী আক্তার দাড়িয়া, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক শাহাদাত হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #