• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে “বিনাধান-২৫ চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১১, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে “বিনাধান-২৫ চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বোরো ধানের জাত “বিনাধান-২৫” এর চাষাবাদ সম্প্রসানের লক্ষে গোপালগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতায় বিনা উপকেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে।

গোপালগঞ্জ সদর উডজেলার গোপীনাথপুরে অনুষ্ঠিত এ মাঠ দিবসে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. মো: আবুল কালাম আজাদ। গোপালগঞ্জ বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার উপস্থিত ছিলেন।

এসময কৃষি কর্মকর্তারা বলেন, ১৪০ দিনের স্বল্প জীবনকাল হওয়ায় প্রিমিয়াম কোয়ালিটির এ জাতের ধান আগাম পাকায় কৃষকরা দ্রুত ঘরে তুলতে পারেন। এ ধানের চাষ করলে একদিকে যেমন চিকন চাল আমদানি নির্ভরতা কমবে, অন্য দিকে দাম বেশি হাওয়ায় কৃষকরা লাভবান হবে। এ জাতের ধানের চাষাবাদ জেলায় ছড়িয়ে দিতে কাষ করছে কৃষি বিভাগ। #