হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলার আলোচিত মেঘনা নদীর বালু মহলে ১৭ ঘন্টা ব্যাপী কোস্টগার্ডের বিশেষ অভিযান।
বাংলাদেশ কোস্টগার্ড এর লেফটেন্যান্ট কমান্ডার বি এন মিডিয়া কর্মকর্তা হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গত ১০ মে সকাল ৯ টা থেকে রাত ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
অভিযান করে ৫৩ টি লোড ড্রেজার (কাটার) ৩৬ টি বাল্কহেড নগদ ১ কোটি ১৩ লক্ষ টাকা, বিশ গ্রাম গাঁজা, চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি স্পীড বোর্ড সহ ৬ জনকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।
আটককৃতরা হলেন, বালু মহলের ইজারাদার আবুল বাসেত, মোঃ মাসুদ হোসেন, মহিউদ্দিন, রাব্বিল দেওয়ান, জান্নাতুল বাকি ও সৈকত।
স্থানীয় জেলেরা জানায় কোস্ট গার্ডের টের পেয়ে অধিকাংশ ড্রেজার ও বাল্কহেড স্থান ত্যাগ করে পালিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ড্রেজার ব্যবসায়ী বলেন, অধিকাংশ ড্রেসার অবৈধ, তাদের কাগজপত্র না থাকায় তারা দ্রুত স্থান ত্যাগ করে।
স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে সাওড়া সৈয়দ খালি বালু মহল এলাকায় নিয়ম বহিভূতভাবে দিনরাত বালু উত্তোলন করা হচ্ছিল এমন সংবাদৈর প্রেক্ষিতেই অভিযানটি পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড।
এমনকি গত ৯ মে বালু উত্তোলন বন্ধের দাবিতে সকল শ্রেণী পেশার মানুষ মানববন্ধন করেছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইলিয়াস সিকদার নিকট জানতে চাইলে তিনি বলেন, সকালে ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্ধারিত স্থান থেকে বালু উত্তোলনের নির্দেশ দেয়া হয়েছিল। তবে অভিযান সম্পর্কে তিনি কিছুই জানেন না এমনটাই জানিয়েছেন