বরগুনা জেলা প্রতিনিধি:
আন্তর্জাতিক নার্সেস দিবস বয়কট করে প্রতিবাদী দিবস পালন করছে বরগুনা ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা । কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার ১ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) বরগুনা জেলা শাখা।
সোমবার সকাল ৯ টায় বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে প্রতীকী নাটক ও বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা ।
সময় তারা বলেন, এইচএসসি পাশের পর ৩ বছর মেয়াদী ৬ মাস ইন্টারশিপ সম্পন্ন করা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ৩ বছর মেয়াদি ডিগ্রি (পাস) কোর্স এর সমমান করতে হবে। দীর্ঘদিন যাবত আমরা আন্দোলন করে আসছি কিন্তু আমাদের এই যৌক্তিক দাবি এখনো মেনে নেয়নি। তাই আমরা আন্তর্জাতিক নার্সেস দিবস বয়কট করলাম।