• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে শিলা বৃষ্টি, বোরো ধানসহ ফসলের ক্ষতির আশংকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১২, ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ
গোপালগঞ্জে শিলা বৃষ্টি, বোরো ধানসহ ফসলের ক্ষতির আশংকা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি হয়েছে। একে বোরো ধানসহ ফসলির ক্ষতির আশংকা করছেন কৃষকরা।

আজ সোমবার (১২ মে) বিকেল ৫টার দিকে মুশলধারে বৃষ্টি শুরু হয়। এরপরই সদর উপজেলার কাঠি ও কাজুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম এবং কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় শিলা বৃষ্টি হয়। প্রায় ২০মিনিট ধরে চলা এ শিলা বৃষ্টিতে বোরো ধানসহ অন্যাণ্য ফসলের ক্ষতি হওয়ার অশংকা করছেন কৃষকরা। সেই সাথে বৃষ্টির কারনে জমিতে কেটে রাখা ধান পানিতে নস্ট হবারও সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে কৃষি বিভাগ তাৎক্ষনিকভাবে কোন ক্ষয়-ক্ষতির খবর দিতে পারেনি।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরদার বলেন, জেলার ৮০ ভাগ জমির বোরো ধান কৃষকরা কেঁটে নিয়েছে। তবে পাটের কিছুটা ক্সতি হবার সম্ভববনা রয়েছে। #