• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ফল উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৩, ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ফল উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনালী স্বপ্ন একাডেমিতে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরে নতুন ফলের স্বাদ দিতে ও দেশীয় ফলের উপকারিতা সম্পর্কে জানাতে এ ফল উৎসবের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (১৩ মে) সকালে সোনালী স্বপ্ন একাডেমি চত্ত্বরে জাতীয় সংগীতের মাধ্যম এ ফল উৎসবের সূচনা করা হয়। পরে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের হাতে মৌসুমী ফল তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নাজমুল ইসলাম। এসময় শিক্ষক ও অভিভাবগণ উপস্থিত ছিলেন। মৌসুমী ফলের মধ্যে ছিলো দেশীয় ফল আম, লিচু ও জামরুল।

বিদ্যালয়ের প্রতিষ্ঠান মো. নাজমুল ইসলাম মৌসুমী ফলের গুনাগুন তুলে ধরে বলেন, মৌসুমী ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কিন্তু আমরা বিদেশী ফলের উপর নির্ভর করে থাকি। সকলের উচিত আমাদের দেশীয় মৌসুমী ফল খাওয়া। আগামীতেও ফল উৎসবের আয়োজনের আশা ব্যক্ত করা হয়। #