• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৩, ২০২৫, ১৪:৪০ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক:
ভোলার বোরহানউদ্দিনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১৩ই মে মঙ্গলবার সকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ
গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশে গ্রাম আদালত ৩য় পযার্য়ে প্রকল্প উপজেলা সমন্বয়কারী
ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলা শিউলী বেগম।
এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান।
এ সময় আরও বক্তব্য রাখেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম,বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রিপন চন্দ্র দে সহ বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ