আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ রাসেল মিয়া, নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন,উপজেলা বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার জাহান-ই-গুলশান, রাজনৈতিক নেতৃত্বদের মধ্যে মাওলানা আজিজুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী,সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি,উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক হাসান,বেনাপোল আমীর মাওঃ রেজাউল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির, বিজিবি ও পুলিশ সদস্যসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।