• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোয়ালাবাজার আদর্শ মহিলা সরকারি ডিগ্রি কলেজে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৬, ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ণ
গোয়ালাবাজার আদর্শ মহিলা সরকারি ডিগ্রি কলেজে সংবর্ধনা

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি :
ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ মহিলা সরকারি ডিগ্রি কলেজে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গোয়ালাবাজার আদর্শ মহিলা সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
গোয়ালাবাজার আদর্শ মহিলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে  সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন,বিশিষ্ট যুক্তরাজ্য কমিউনিটিনেতা ডা. গিয়ার উদ্দিন আহম্মদ,
বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন,সিলেট জেলা বিএনপির সাবেক তথ্য গবেষনা সম্পাদক আব্দুল জলিল জিলু
এসময় উপস্থিত ছিলেন,
শাহাজালাল কামিল মাদ্রাসার,সহকারি অধ্যাপক মো,কামাল মিয়া,ওসমানীনগর উপজেলার জামাতের নায়বে আমির রেজওয়ানুর রহমান চৌধুরী শাহীন,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ,গোয়ালাবাজার আর্দশ সরকারি মহিলা ডিগ্রি কলেজ প্রভাষক অর্জুন দেব,মোজাম্মেল হক মৃধা,সহকারি  অধ্যাপক কূপাসিন্ধুদের
ম্যানেজিং কমিটির
সাবেক সদস্য,মো.আশিল মিয়া,সাহিত্যিক ও পুঁথি লেখক মো. আরজু মিয়া,ব্যবসায়ী বশির আহমদ প্রমুখ।