• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার-২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার-২

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি ও গোপালগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) রাতে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া বাজার ও গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম ও গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শামচুল হক ও গোপালগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের ১নং যুগ্ম সাধারন সম্পাদক শরীফুল ইসলাম।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার কুনিয়া বাজানে অভিযান চালানো হয়। এসময় ওই বাজারের একটি চায়ের দোকান থেকে নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া ‍উপজেলার ছাত্রলীগের সভাপতি শামচুল হককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলা, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলাসহ একাধিক মামলা রয়েছে। আজ শনিবার তাকে আদালতের মাধ্যেমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।

অপরদিকে, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের ১নং যুগ্ম সাধারন সম্পাদক শরীফুল ইসলাম শহরের থানাপাড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তাকে ওই স্থান গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি। #