• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় বজ্রপাতে লক্ষাধিক টাকার গরু নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২৫, ১৩:২৩ অপরাহ্ণ
বামনায় বজ্রপাতে লক্ষাধিক টাকার গরু নিহত

মাসুদ রেজা ফয়সাল, স্টাফ রিপোর্টার :
আজ শনিবার, ৩.৩০ ঘটিকায় বরগুনার বামনায় বজ্রপাতে লক্ষাদিক টাকার একটি গাভিন গরু নিহত হয়।
উপজেলা সদরের সাহেববাড়ী বাজারের মাছ ব্যবসায়ী পূর্ব সফিপুর গ্রামের মোঃ নুরুল ইসলাম কাজী’র একটি গাভিন গরু তার বাড়ির সামনের মাঠে বাধা ছিল। হঠাৎ বিকাল সাড়ে তিনটার দিকে বজ্রপাতের বিকট শব্দে মাঠে থাকা গরুটি মাটিতে লুটিয়ে পড়ে। গরুর মালিক ও স্থানীয় লোকজন দৌড়ে গিয়ে দেখেন গরুটি আর বেঁচে নেই। গরুর মালিক নুরু মিয়া বলেন কিছুদিন আগে আমি গরুটি পালন করার জন্য ক্রয় করেছিলাম। ভাগ্যের নির্মম পরিহাস। আল্লাহ আমার সামনে থেকে গরুটিকে নিয়ে গেলেন।