• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৮, ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ
ছাতক  থানা  পুলিশের  অভিযানে  ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামী গ্রেফতার

জুনাইদ আহমদ, ছাতক প্রতিনিধিঃ
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ১টি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত একজন ও ২টি ননজিআর মামলার ওয়ায়েন্ট মূলে ২জন সহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার
রাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন,কোম্পানীগঞ্জ থানার মামলা সিআর
৬/২৩ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ইসলামপুর ইউনিয়নের
নিজগাঁও গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র মো.ইকবাল হোসেন
এবং ছাতক থানার ননজিয়ার মামলার(নং৮৪/২৪)ওয়ারেন্ট ভুক্ত আসামী দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের
সিরাজ মিয়ার পুত্র মো.বাচ্ছু মিয়া ও আব্দুল জলিলের পুত্র মো.দবির মিয়া।

এসআই নাজমুল ইসলাম, এএসআই নাছির উদ্দিন সঙ্গীয়
ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে শনিবার রাত আসামী
দের গ্রেফতার করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ মো.মোখলেছুর রহমান আকন্দ,আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,
গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।