মংচিনথান তালতলী (বরগুনা)প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে ”জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানিই রুখতে পারে জ্বলবায়ু পরিবর্তন” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) বেলা ১১ টার দিকে তালতলী সরকারি কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পক্ষ ও বিপক্ষ দলে বিভক্ত হয়ে এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয় বিষয়ের বিপক্ষ দল। প্রতিযোগীতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিপক্ষ দলের দলনেতা ফাতিমা আক্তার।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুর রহমান ও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন গনিত বিভাগের প্রভাষক মো. নাসির উদ্দীন, বাংলা বিভাগের প্রভাষক আবদুর রহমান ও অর্থনীতি বিভাগের প্রভাষক শিরিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ, গণমাধ্যমকর্মী, পরিবেশকর্মী ও ছাত্রছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন “ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ” এর (তালতলী- আমতলী) সমন্বয়ক আরিফ রহমান ও পরিবেশকর্মী এম, মিলন। বক্তারা এসময় পরিবেশ সচেতনতা, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও বিজিত দলের সবাইকে মহা মূল্যবান বই ও একটি করে গাছ (বকুল ফুল) উপহার দেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. আ. হালিম। সার্বিক সহযোগিতা করেন রোভার স্কাউটস দলের সদস্যগণ।###