• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৯, ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে গোপালগঞ্জ দূর্নীতি দম কমিশ।

আজ সোমবার দুদক, গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেলের নেতৃত্বে ২ সদস্যের একটি দল এ অভিযান চালায়।

দুদক, গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল জানান, ইন্সট্রাক্টরদের উপকরণ সামগ্রী বিতরণ রেজিস্ট্রার বিগত ২০১৯ সালের ১লা অক্টোবর তারিখের পর লিপিবদ্ধ নেই। এছাড়া, পরীক্ষণ বিদ্যালয়ের স্লিপ বরাদ্দে অনিয়ম, ২০২৩-২৪ অর্থ বছরে ইউপিএস ক্রয়েও অনিয়মের তথ্য পাওয়া গেছে। উক্ত অনিয়মসহ সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ে প্রতিবেদন প্রেরণ করা হবে এবং প্রতিবেদনে অনিয়মের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হবে। #