• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২০, ২০২৫, ১৪:৫৮ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা :
ভোলার বোরহানউদ্দিনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
২০ মে সোমবার বিকালে বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ভোলা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সরকারি আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বোরহানউদ্দিন থানার ওসি মুহাম্মদ সিদ্দিকুর রহমান,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান,বোরহানউদ্দিন পৌরবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম মিঠু,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত সহ ভোলার ৭ উপজেলা থেকে আগত বিভিন্ন অতিথি বৃন্দ,দর্শকবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ বিষয়ে জানতে চাইলে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দিন বলেন,ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সবাইকে উদ্যোগী হতে হবে। ভোলায় ব্যবসা-বাণিজ্যের গৌরবময় ইতিহাস রয়েছে, বিশেষ করে শিল্পের। তিনি ইকোনমিক জোনে কর্মসংস্থানের সুযোগ তৈরির কথাও জানান।
তিনি আরো বলেন,এবারের শিল্প ও বাণিজ্য মেলা হবে ব্যতিক্রমী ও জাঁকজমকপূণ। মেলার প্রধান ফটক নির্মিত হয়েছে রাজকীয় ফটকের আদলে। মাসব্যাপী এ মেলায় বিভিন্ন শিল্পপণ্যের ৩৫ টি স্টল দেয়া হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেলা চলবে। অস্থায়ী পুলিশ ক্যাম্প, নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা এবং পর্যাপ্ত সিসি ক্যামেরার মাধ্যমে সার্বিক মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে।

এছাড়া মেলায় তথ্য কেন্দ্র বক্স খোলা হয়েছে যাতে দর্শনার্থীদের পরামর্শ, নিরাপত্তা এবং মেলা সংক্রান্ত তথ্য প্রদান করা হবে।
তিনি বলেন,মনিপুরী, জামদানি, কসমেটিকস ও কুটির শিল্পের পণ্যসামগ্রী নিয়ে মাসব্যাপী এসএমই শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।