• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের ৩দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২১, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ

বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের খাজুরা গ্রামে নিখোঁজের ৩দিন পর একটি বাগান থেকে মানষিক প্রতিবন্ধী এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বরগুনা থানা পুলিশ। উদ্ধার হওয়া ওই যুবকের নাম মো. নাঈম(২৬)।

বুধবার (২১ মে) সকালে স্থানীয় এক কৃষক বাগানে গেলে পচাগন্ধ পায়। এসময় তিনি একটি অর্ধগলিত যুবকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্যকে খবর দেয়। তারা এসে বরগুনা পুলিশকে খবরদিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে বরগুনা মর্গে পাঠায়।

পারিবারিক সূত্রে জানাগেছে, মো. নাঈম মানষিক বিকারগ্রস্থ্য ছিলো। এছারাও তিনি অবসেসিভ- কম্পালসিভ ডিসঅর্ডার (ওসিডি) রোগে আক্রান্ত ছিলো। গত তিনদিন পূর্বে বাড়ি থেকে বেড় হওয়ার পরে সে আর বাড়ি ফেরেনি বলে জানান নিহতের মা।

এদিকে মরদেহের হাতের লাল সুতা ও পড়নের কাপর দেখে পরিবার নাঈমকে সনাক্ত করেছে।

এবিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, মরদেহ পাওয়াগেছে এমন খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।  মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।