• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে কমিউনিটি হেলথ ওয়ার্কারদের মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক গবেষণার ফলাফল অবহিতকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২১, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
বরিশালে কমিউনিটি হেলথ ওয়ার্কারদের মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক গবেষণার ফলাফল অবহিতকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো:-
For the press release-SHINE প্রকল্পের আওতায় বরিশালে কমিউনিটি হেলথ ওয়ার্কারদের মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক গবেষণার ফলাফল অবহিতকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সাকলে বরিশাল ব্রাক অফিসের হল রুমে ‘SHINE’ (Strengthening Health Systems by Improving Community Health Workers’ Mental Wellbeing and Empowerment) প্রকল্পের জেলা পর্যায়ের অংশগ্রহণমূলক অবহিতকরণ ও আলোচনা সভায় কর্মশালায় প্রথম ধাপের গবেষণা থেকে পাওয়া প্রাথমিক ফলাফল উপস্থাপন করা হয় এবং অংশগ্রহণকারীদের মতামত ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের নেতৃত্বে পরিচালিত SHINE প্রকল্পের উদ্দেশ্য হলো কমিউনিটি হেলথ ওয়ার্কারদের মানসিক সুস্থতা ও ক্ষমতায়নের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা।
সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন
ডা. মনজুর এ এলাহী,এনসিডিসি প্রোগ্রাম ম্যানেজার-২ এস এম মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার ডেপুটি সিভিল সার্জন
ডা. সব্যসাচী দাস,বাবুগঞ্জ ইউএইচ অ্যান্ড এফপিও ডা. সুবাস সরকার,হিজলা ইউএইচ অ্যান্ড এফপিও ডা. অনিক বিশ্বাস,মুলাদি ইউএইচ অ্যান্ড এফপিও ডা. মো. সাইদুর রহমান,ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ডা. নাহিতুন নাহার এবং ব্র্যাক এর মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মী বৃন্দসহ
জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (NCDC)-এর কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় মাঠ পর্যায়ের বাস্তব চ্যালেঞ্জ ও সম্ভাবনার আলোকে সুপারিশ প্রস্তাব করা হয়, যা ভবিষ্যতের নীতিনির্ধারণ ও কার্যক্রম পরিকল্পনায় সহায়ক হবে।
SHINE প্রকল্প ২০২২-২০২৬ মেয়াদে বাংলাদেশসহ বিভিন্ন দেশে স্বাস্থ্যব্যবস্থার টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও অংশীদারিত্ব এর ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে।