• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে মানব পাচার প্রতিরোধে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২১, ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ণ
বরিশালে মানব পাচার প্রতিরোধে সভা অনুষ্ঠিত

বরিশালে মানব পাচার প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বরিশাল সদর উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি এবং বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সকল সদস্য অংশগ্রহণ করেন। সভায় শিশু সুরক্ষা কল্পে গৃহীত জাতীয় কর্মপরিকল্পনার আলোকে স্থানীয় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য করণীয় নির্ধারণ করা হয় এছাড়াও বোর্ডের কো-আপ সদস্য হিসেবে বেসরকারি উন্নয়ন সংগঠন রূপান্তরকে অন্তর্ভুক্ত করা হয় এবং আগামী পরিকল্পনা গৃহিত হয়। সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন সুলতানা।