• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ট্রলির ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২১, ২০২৫, ১৩:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রলির ধাক্কায় সাজেদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

আজ বুধবার (২১ মে) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মুল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো: সাজেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাজেদা বেগম নড়াইল জেলার নড়াগাতি থানার ডুমুরিয়া গ্রামেরনাম মোঃ আনিসের স্ত্রী। তিনি শহরের শান্তিবাগ এলাকায় বসবাস করে বিভিন্ন বাসায় বাসায় কাজ করে রোজগার করতেন।

ওসি মির মো: সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মুল গেটের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক পার হচ্ছিলেন সাজেদা বেগম। এসময় দ্রুতগামী একটি ট্রলি তাকে ধাক্কায় দিলে সড়কের উপর পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। #