• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২২, ২০২৫, ১৩:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে প্রতাপ বাড়ৈ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ মে) উপজেলার কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত প্রতাপ বাড়ৈ উপজেলার কলাবাড়ী ইউনিয়নের ভাঙ্গারপাড় গ্রামের তপন বাড়ৈর ছেলে। তিনি কালীগঞ্জ বাজারের নরেশ রায়ের মিষ্টির দোকানে কাজ করতেন।

নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, প্রতাপ বাড়ৈ কালীগঞ্জ বাজারের নরেশ রায়ের মিষ্টির দোকানে কাজ করা অবস্থায় বিদ্যুৎ চালিত মোটর চালাতে গিয়ে হঠাৎ বিদ্যুতস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ বলেন, বিদ্যুতস্পৃস্ট হয়ে প্রতাপ বাড়ৈর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। ওই যুবকের পরিবার অভিযোগ করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। #