• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় অপহরণ চক্রের মূল হোতাসহ দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৩, ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়ায় অপহরণ চক্রের মূল হোতাসহ দুই আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও অপহরণ চক্রের মুলহোতাসহ দুই জনকে ফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

আজ শুক্রবার ( ২৩ মে) গভীর রাত ২টার দিকে উপজেলার আজিম বাজার সংলগ্ন নিয়ামুলের বাড়ি থেকে এদের গ্রেফতার করা হয়।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন

গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গজালিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে তাহিন শেখ (২৬) ও একই উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মোক্তার শেখের ছেলে হামিদ শেখ ওরুফে গেদু (২৩)। তারা দুজন এলাকায় অপহরণকারী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ নিয়ে টুঙ্গিপাড়া থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ওসি খোরশেদ আলম জানান, অপহরণ ও মাদকদ্রব্যসহ একাধিক মামলার আসামি তাহিন শেখ ও হামিদ শেখ ওরুফে গেদু টুঙ্গিপাড়া উপজেলার আজিম বাজার সংলগ্ন নিয়ামুলের বাড়িতে অবস্থান করছে- এ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে একাধিক মামলা ও নারী অপহরণের অন্যতম মূলহোতা তাহিন শেখ ও অপহরণস হামিদ শেখ ওরুফে গেদুকে গ্রেফতার করে।

ওসি আরো জানান, মামলা রেকর্ডের কাজ চলছে, রেকর্ড এর কাজ সম্পন্ন হলে আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে।

এদিকে, টুঙ্গিপাড়ায় আলোচিত সাংবাদিক পুত্র আরমান হত্যাকাণ্ডের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে আরমানের পিতা তপু শেখ বলেন, আমার ছেলে আরমান হত্যাকাণ্ডের সাথে এই চক্রের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। আমি বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খতিয়ে দেখবার অনুরোধ জানাচ্ছি।

স্থানীয় বাসিন্দাদের মত বেশ কয়েক বছর ধরে তাহিন শেখ ও হামিদ শেখের সন্ত্রাসী কার্যকলাপে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তাদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে। #