• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে জেলা প্রশাসকের পক্ষ থেকে টিন সহায়তা পেল জিলেপী বিক্রেতা প্রতিবন্ধী হানিফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৫, ২০২৫, ১৩:২৮ অপরাহ্ণ
বরিশালে জেলা প্রশাসকের পক্ষ থেকে টিন সহায়তা পেল জিলেপী বিক্রেতা প্রতিবন্ধী হানিফ

জিলেপী বিক্রেতা প্রতিবন্ধী হানিফ ভ্যানে করে জিলেপী বিক্রি করে বেশ ভালোই আয় করছিল। কিন্তুু বর্ষাকাল বিপত্তি ঘটায়। আজ বৃষ্টিস্নাত বিকেলে বাহিরের খোলা জায়গায় জিলাপী বিক্রি করা সম্ভব নয় বলে আমার অনুরোধে
তিনি ভ্যানগাড়ী নিয়ে ছুটে চলে আসেন শিশু পরিবার বালিকা (দক্ষিণ) এ। তার এই ভ্যান গাড়ীর দোকান থেকে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন মহোদয় এবং উপপরিচালক মহোদয় দু’জনই জিলাপী খেলেন এবং প্রতিষ্ঠানটির সকল নিবাসীদের জন্য জিলেপীর ব্যবস্থা করলেন। জেলা প্রশাসক মহোদয় জানিয়েছেন- জেলা প্রশাসনের অনুষ্ঠিতব্য সভায় জিলাপী ক্রয় করবেন এছাড়াও বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন হতে টিনের ব্যবস্থা করেছেন।

হানিফের এই পর্যন্ত আসার জার্নিতে সহায়ক ছিল ইভেন্ট- ৮৪ গ্রুপ। এই গ্রুপের সহায়তায় জিলাপী তৈরীর উপকরণ এবং আইসিডিএ সহযোগিতায় ব্যাটারী ও লাইটের ব্যবস্থা করা হয়েছিল।

হানিফের এই ভ্যান গাড়ির দোকান থেকেই একদিন পুরো দস্তুুর এক দোকান হোক, ভালো আয়ে পরিবার নিয়ে নিশ্চিন্তে জীবন যাপন করুক –