• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় অস্ত্রসহ গ্রেফতারকৃত ডাকাত সদস্য চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৫, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ণ
বামনায় অস্ত্রসহ গ্রেফতারকৃত ডাকাত সদস্য চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু

স্টাফ রিপোর্টার :
বরগুনার বামনা উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়নে হোগলপাতি গ্রামের ৯ নং ওয়ার্ডে ২৪/৫/২০২৫ রাত ১-৩০ ঘটিকায় খালেক বেপারীর পুত্র মিরাজ বেপারীর বাড়িতে ডাকাতি করে ঐ রাতেই ২-৩০ ঘটিকায় একই গ্রামের খবির উদ্দিন হাওলাদারের পুত্র মোঃ আফজাল হোসেন মাষ্টারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি সময় আফজাল হোসেন মাষ্টার ও তার ছেলে টের পেয়ে ডাকচিৎকার দিলে স্হানীয় প্রতিবেশী সুমন জমাদ্দার তার লাইসেন্সকৃত বন্দুক নিয়ে উপস্থিত হন
এবং এলাকায় নাগরিক পাহারার লোকজন ডাকাতদের ধাওয়া করলে ডাকাত সদস্যরা পালিয়ে যাবার সময় জনতার উদ্দেশ্যে গুলি ছুড়ে তখন সুমন জমাদ্দারের লাইসেন্সকৃত বন্দুক দিয়ে পাল্টা গুলি চালায় উভয়পক্ষের গুলিবিনিময়ের একপর্যায় ডাকাত সদস্য আনোয়ার হোসেন রিপনের ডান পায়ে গুলি বিদ্ধ হয়
আনোয়ার হোসেন রিপন( ৪০) পিং মৃত্যুঃ মোঃ মতিয়ার রহমান কাজি, গ্রামঃ লক্ষনা,(গুলিশাখালী)
থানাঃ মঠবাড়িয়া, জেলাঃ পিরোজপুর,
ঐ মুহুর্তে বামনা থানার ডৌয়াতলায় টলহরত পুলিশ অফিসার এস আই মোঃ নজরুল ইসলাম সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্হালেপৌছে আক্রান্ত ডাকাত সদস্য রিপনকে আটক করতে সক্ষম হন।
এদিকে বামনা থানা অফিসার ইনচার্জ
মোঃ হারুন অর রশিদ হাওলাদার তাঁর চৌকস পুলিশ অফিসার দের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এসময় অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল ঘটনা স্হলে উপস্থিত হয়ে ডাকাত সদস্য রিপনকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জান প্রাথমিক চিকিৎসা চলা অবস্হায় ২৫/০৫/২০২৫ রোজ রবিবার বেলা ১১-৩০ ঘটকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারাযায়।
বামনা থানা অফিসার ইনচার্জ
মোঃ হারুন অর রশিদ হাওলাদার বলেন গ্রেফতার কৃত রিপন কাজি বিভিন্ন উপজেলায় একাধিক মামলার আসামি ছিল তার কাছ থেকে একটি পাইপগান, তিন রাউন্ড তাজা কার্তুজ, তিন রাউন ব্যাবহৃত কার্তুজের খালি খোসা,চাকু একটি, মোবাইল সেট চারটি উদ্ধার করেন, তার মৃত্যু দেহ ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হবে এবং মামলার প্রস্তুতি চলছে।