• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে পেট্রোলপাম্প বন্ধ করে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে মালিকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৫, ২০২৫, ১১:২২ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে পেট্রোলপাম্প বন্ধ করে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে মালিকরা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : সারা দেশের মত গোপালগঞ্জে ১০দফা দাবী আদায়ের লক্ষ্যে পেট্রোলপাম্প বন্ধ ও ডিপো থেকে তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদ।

আজ রোববার (২৫ মে) ভোর থেকে গোপালগঞ্জের সকল পেট্রোলপাম্প বন্ধ করে দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয় পাম্প মালিকরা। বেলা ২টা পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। আর পাম্পগুলি থেকে তেল সরবরাহ বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছে পাম্পে তেল নিতে আসা যানবাহনগুলি। তারা তেল নিতে এসে পাম্প বন্ধ থাকায় তেল না নিয়েই ফিরে যাচ্ছে। এর আগে সংগঠন থেকে ১০ দফা দাবী আদায়ের জন্য সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত বিভিন্ন পাম্প থেকে তেল সরবরাহ বন্ধ করার ঘোষনা দিয়েছিলো। #