দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যাড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টার) আওতায় পটুয়াখালীর দশমিনায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে ওই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়। পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন ইউএনও ইরতিজা হাসান। এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ।