• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশ পাঠানোর কথা বলে প্রতারণার মামলায় ইন্দুরকানীতে ওয়ারেন্ট আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৬, ২০২৫, ১৪:০৭ অপরাহ্ণ
বিদেশ পাঠানোর কথা বলে প্রতারণার মামলায় ইন্দুরকানীতে ওয়ারেন্ট আসামী গ্রেফতার

মোঃ মামুন হাওলাদার শিমুল, ইন্দু
রকানী উপজেলা প্রতিনিধি ঃ
বিদেশ পাঠানোর কথা বলে প্রতারণার মামলায় ইন্দুরকানীতে ওয়ারেন্ট আসামী গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল ২৫ মে রবিবার রাতে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামের ৬ নং ওয়ার্ডের সামসুল হক মাতুব্বরের ছেলে মোঃ কবির মাতুব্বর (৪৫)

অভিযোগে সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার কৃষ্ণনগর ০৮ নং ওয়ার্ডের মোঃ মতিউর রহমান তালুকদারের ছেলে মোঃ লিকসন তালুকদার (৫০) তার আত্নীয় রফিকুল ইসলামের মাধ্যমে তার দোকানে বসে আসামী কবির মাতুব্বর ও তার ভাই জাকির মাতুব্বরের সাথে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে জাকির মাতুব্বর ও কবির মাতুব্বর তাদের কাছে সৌদি আরবের ভিসা আছে বলে লিকসন তালুকদারকে জানান, এবং তাকে বিদেশে নেওয়ার প্রস্তাব দিলে লিকসন তালুকদার বিদেশে যাওয়ার জন্য তাদের প্রস্তাবে রাজি হন। পরবর্তীতে ভিসা, বিমান ভাড়া, মেডিকেলসহ অন্যন্য খরচ বাবদ লিকসন তালুকদার এর আত্নীয় রফিকুল ইসলামকে সাক্ষী রেখে গত ২০/০৭/২০২৩ ইং তারিখে জাকির মাতুব্বর লিকসন তালুলদারের থেকে নগদ ৬ লক্ষ টাকা নিয়ে তার ভাই কবির মাতুব্বরের কাছে দেয়। কিন্তু টাকা নেওয়ার এক মাসের ভিতরে ভিসা দেওয়ার কথা বললেও তারা কোনো প্রকার ভিসা না দেওয়ায় গত ০৬/১০/২০২৩ ইং তারিখে আসামীদেরকে নিকট টাকা ফেরত চাইলে আসামীরা লিকসন তালুকদারকে টাকা না দিয়ে হুমকি দামকি ও খুন করার ভয়ভীতি দেখান।

পরে ভুক্তভোগী লিকসন তালুকদার বাদী হয়ে ১৬/১০/২০২৩ ইং তারিখ পিরোজপুর জেলা জজকোর্টে কবীর ও জাকির মাতুব্বরের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করলে তারা দুই ভাই বিদেশে পালিয়ে যায়। এবং কিছুদিন আগে আসামী কবির মাতুব্বর বিদেশ থেকে দেশে আসলে গত ২৩/০৫/২০২৫ ইং তারিখ তার বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট বের হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন বলেন, প্রতারণার মামলার অভিযোগে ওয়ারেন্ট আসামী কবীর মাতুব্বরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।