• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বারিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো গবেষণা সমাবেশের আয়োজন করলো BURS

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৭, ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ণ
বারিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো গবেষণা সমাবেশের আয়োজন করলো BURS

ওয়াহিদ-উন-নবী,ববি প্রতিনিধি :

বারিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘BURS 1st Research Confluence–2025’। বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে গত ২৬ মে আয়োজিত এ অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্কৃতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। আয়োজনের পুরো পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্বে ছিল Barishal University Research Society (BURS)।

সমাবেশে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা, পাশাপাশি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশ নেন। দিনব্যাপী আয়োজনে ছিল Research Proposal Contest, Research Quiz Contest, এবং একটি বিশেষ Research Discussion Session। গবেষণা প্রস্তাবনা প্রতিযোগিতায় অংশ নেয় মোট ১৩টি দল। প্রতিটি উপস্থাপনাই ছিল ভিন্নধর্মী, তাৎপর্যপূর্ণ এবং বিচারকদের দৃষ্টি কেড়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। তিনি বলেন, “গবেষণার মাধ্যমেই একটি বিশ্ববিদ্যালয় প্রকৃত জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে উঠতে পারে। আমি বিশ্বাস করি, বারিশাল বিশ্ববিদ্যালয় গবেষণায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।” তিনি আরও ঘোষণা দেন, শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলোতে দুটি করে মোবাইল অ্যাপ-নির্ভর ওয়াশিং মেশিন স্থাপন করা হবে।

গবেষণা প্রস্তাবনা পর্বের বিচারক প্যানেলে ছিলেন:

ড. মোঃ খোরশেদ আলম, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ

ড. রেহানা পারভীন, সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ

ড. সুব্রত কুমার দাস, সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, উদ্ভিদবিদ্যা বিভাগ

ড. আব্দুল্লাহ আল মাসুদ, সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ

মোঃ মাহিউদ্দিন সাব্বির, সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ

রিফাত মাহমুদ, সহযোগী অধ্যাপক, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

ড. হেনা রানী বিশ্বাস, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ

হোসনেয়ারা দালিয়া, সহকারী অধ্যাপক, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ

বিজয়ী গবেষণা প্রস্তাবনা সমূহ:

বিজ্ঞান অনুষদ

প্রথম স্থান: Harnessing GIS for Green Space Evolution of Barisal City, Bangladesh

দ্বিতীয় স্থান: Improving Access to Affordable and Safe Sanitary Pads

তৃতীয় স্থান (যৌথভাবে):
• Flaxseed-Driven Omega-3 Enrichment in Quail Eggs
• Integrating Statistical and Geo-Chemical Modeling to Identify the Sources of Groundwater Contamination

সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদ

প্রথম স্থান: Language Death, Identity Loss, and Minority Marginalization: A Socio-Cultural Analysis of the Khari Language’s Endangerment in Bangladesh

অনুষ্ঠানের শেষাংশে বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও বিচারকমণ্ডলী। আয়োজক সংগঠন BURS তাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে সকল অংশগ্রহণকারী, শিক্ষক, অতিথি, স্বেচ্ছাসেবক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি।

বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় Bangladesh Research Society (BDRS) ও PSTU Research Society-কে সহায়তা ও অংশীদারিত্বের জন্য।

“An Arena for Ideas, Exploration, and Innovation!”—এই স্লোগান ধারণ করে আয়োজিত BURS 1st Research Confluence–2025 বারিশাল বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক অগ্রযাত্রাকে নতুন মাত্রায় উন্নীত করেছে।