• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মানবিক বরগুনা এর  উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৭, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ
মানবিক বরগুনা এর  উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত

বরগুনা জেলা প্রতিনিধি:
হারাবোনা কখনো মানবতা দিক, সদা থাকবো মানুষের পাশে হয়ে মানবিক, এই স্লোগানকে সামনে রেখে মানবিক বরগুনা এর প্রতিষ্ঠাতা সভাপতি, ইমরান হোসেন মনির এর দিকনির্দেশনায়, বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২ টার দিকে এই পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মানবিক বরগুনা এর সমাজ কল্যাণ ও ত্রাণ দূর্যোগ বিষয়ক সম্পাদক ও ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর সেক্রেটারি মোঃ অলি হাওলাদার, মানবিক বরগুনা এর রক্তদান বিষয়ক সম্পাদক ও ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি, এস এম মেহেদী হাসান, মানবিক বরগুনা ও ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর দপ্তর সম্পাদক সজীব, সাধারণ সদস্য, হাসিবুল ইসলাম, হৃদয় মিয়া, মোসাঃ সুলতানা ইসলাম রুহি, ফাতিমা আক্তার জান্নাতি প্রমুখ।

মানবিক বরগুনার প্রতিষ্ঠাতা সভাপতি, ইমরান হোসেন মনির বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নাই। বর্তমান প্রেক্ষাপটে ডেংগু একটি মহামারি সংক্রমনে পরিনত হয়েছে  এরই ধারাবাহিকতাকে সামনে রেখে বরগুনা সদর হাসপাতালে আজ আমাদের একদল তরুণ মানবিক বরগুনার স্বেচ্ছাসেবক টিম নিয়ে  পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করি।

এসময় কার্যক্রম চলাকালীন বরগুনা 
২৫০ শয্যা জেনারেল হাসপাতালের
নব নিযুক্ত তত্ত্বাবধায়ক ডাঃ রেজয়ানুল আলম, মানবিক বরগুনা অত্র টিমের সাথে কুশল বিনিময়ে করেন, এবং সংগঠনটির মঙ্গল কামনা করেন।