জেলা প্রতিনিধি, বরিশাল :
গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল-আজহা উপলক্ষ্যে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। তবে এবার চাকরীপ্রার্থী শিক্ষার্থীদের সুবিধার্থে লাইব্রেরি খোলা থাকবে। মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা জুন থেকে ১৯ জুন পর্যন্ত সকল ধরণের ক্লাস ও পরিক্ষা বন্ধ থাকবে। এদিকে ববিতে বাংলা বিভাগের উদ্যোগে সহযোগিতায় ১২৬তম নজরুল জন্মজয়ন্তী পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায়ের সভাপতিত্বে আলোচনা করেন, সহযোগী অধ্যাপক ড. শারমিন আক্তার, সঞ্জয় কুমার সরকার ও মোহসিনা হোসাইন, সহকারী অধ্যাপক সাকিবুল হাসান ও পম্পা রাণী মজুমদার, প্রভাষক তাইয়্যেবুন নাহার মিমি। বাংলা সংসদের সহযোগিতায় এ অনুষ্ঠান হয়েছে।
ববি উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল ও মননশীল সংগঠনগুলোর কার্যক্রমগুলোকে উৎসাহিত করছি। এছাড়াও শিক্ষার্থীদের অন্যান্য দাবির কথা মাথায় রেখে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য।##