• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১৩ দিনের ছুটিতে যাচ্ছে যবিপ্রবি,ছেলেদের হলগুলো খোলা থাকলে ও বন্ধ থাকছে মেয়েদের হল।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৭, ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ণ
১৩ দিনের ছুটিতে যাচ্ছে যবিপ্রবি,ছেলেদের হলগুলো খোলা থাকলে ও বন্ধ থাকছে মেয়েদের হল।

যবিপ্রবি প্রতিনিধি :

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৩ দিনের ছুটিতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

রবিবার (২৫ মে) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবিব স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৩ জুন থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে। এছাড়া ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি হওয়ায় সর্বোমোট ১৩ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

তবে এ ছুটিতে ছেলেদের আবাসিক হল খোলা থাকলে ও বন্ধ থাকবে মেয়েদের হল। ছেলেদেরকে হলে থাকতে হলে-নিজ নিজ নাম রেজিষ্ট্রেশন করতে হবে,সার্বক্ষণিক পরিচয়পত্র বহন করতে হবে,অতিথি প্রবেশ নিষিদ্ধ থাকবে এবং রাত ১০ ঘটিকার মধ্যে হলে প্রবেশ করতে হবে।