• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বালু টানা ট্রলির নিচে চাপা পড়ে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৮, ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বালু টানা ট্রলির নিচে চাপা পড়ে চালক নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বালু টানা ট্রলির নিচে চাপা পড়ে লিমন শেখ (৩৫) নাম ট্রলি চালক নিহত হয়েছেন।

আজ বুধবার (২৮ মে) সকালে কোটালীপাড়া-রাধাগঞ্জ সড়কের মনোহর মার্কেটের সামনে এ দূর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ট্রলি চালক লিমন শেখ কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের হাসেম শেখের ছেলে।

ওসি মো. আবুল কালাম আজাদ জানান, রাধাগঞ্জ এলাকায় বালু নামিয়ে ট্রলি নিয়ে কোটালীপাড়ায় ফিরছিলেন লিমন। এসময় কোটালীপাড়া-রাধাগঞ্জ সড়কের মনোহর মার্কেটের সামনে পৌঁছালে দ্রুত গতির কারনে ট্রলিটি সড়কের উপর উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে চালক লিমন মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার লিমনকে মৃত ঘোষনা করেন। #