• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬’ স্মৃতিফলক নির্মাণকাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৮, ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬’ স্মৃতিফলক নির্মাণকাজের উদ্বোধন

ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। অদ্য ২৮ মে ২০২৫ তারিখ সকাল ১০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে এ স্মৃতিফলকের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। স্মৃতি ফলকটি বিশ্ববিদ্যালয়ের গেইট নং-১ সংলগ্ন স্থানে নির্মিত হবে। ‘জুলাই-৩৬’ স্মৃতিফলকের নকশা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তমাল রায়।