• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে বিভিন্ন ইউনিয়নে ঝাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৮, ২০২৫, ১৫:০৬ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে বিভিন্ন ইউনিয়নে ঝাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া,কাচিয়া,সাচড়া ও হাসাননগর ইউনিয়ন পরিষদে ঝাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।
২৭ ও ২৮ মে মঙ্গল ও বুধবার সকালে বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বোরহানউদ্দিনের উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামানের নির্দেশে এ ভিজিএফ চালের উদ্বোধন ঘোষনা করেন পক্ষিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির,সাচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন মোল্লা,হাসাননগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকতা প্রবীর কুমার দে,কাচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওলাদার।
এ বিষয়ে জানতে চাইলে স্বস্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিবগণ জানান,২০২৪-২০২৫
অর্থবছরে এপ্রিল-মে ২ মাসের ৪০ কেজি করে ৮০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
এর মধ্যে যারা প্রকৃত জেলে তাদেরকে যাচাই-বাছাই করে চাল বিতরণ করেছি,পরবর্তীতে আবার বরাদ্দ আসলে যারা এবার পাননি তাদেরকে দেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে চাল বিতরণ সঠিক ভাবে হচ্ছে কিনা এ বিষয়ে তদারকি করতে প্রতিটি ইউনিয়ন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার রায়হান-উজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা,সাচড়া ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার রেজাউল করিম,উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা ও কাচিয়া ইউনিয়ন চাল বিতরণ কার্যক্রমে ট্যাগ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,কাচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অমল চন্দ্র দে,পক্ষিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকতা মকিমজান বিবি সহ সংশ্লিষ্ট সকল ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।