মাসুদ রেজা ফয়সাল, স্টাফ রিপোর্টার
অদ্য ২৮ মে ২০২৫ইং তারিখ রোজ বুধবার বেলা ১১.০০ ঘটিকার সময় বরগুনা প্রেসক্লাব মিলনায়তন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর- আস্থা প্রকল্পের সহযোগিতায়, নাগরিক প্লাটফর্মের আয়োজনে,সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি এবং সহনশীলতা বৃদ্ধিতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক চিত্তরঞ্জন শীল। সভায় স্বাগত বক্তব্য ও কর্মসূচির লক্ষ্য-উদ্দেশ্য বর্ণনা করেন জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান। সভাটি সঞ্চালনা করেন জেলা নাগরিক প্লাটফর্মের সিনিয়র সদস্য মনির হোসেন কামাল। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌতম চন্দ্র দে উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর,বরগুনা, মোঃ সহিদুল ইসলাম উপপরিচালক সমাজসেবা কার্যালয়, রূপ কুমার পাল উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, বরগুনা, সেলিম মাহমুদ জেলা তথ্য কর্মকর্তা,বরগুনা, সোহেল হাফিজ সভাপতি বরগুনা প্রেসক্লাব, আবু জাফর মো: সালেহ সাধারন সম্পাদক বরগুনা প্রেসক্লাব, মোঃ নাসির উদ্দিন সেন্টু মৃধা চেয়ারম্যান ৩ নং ফুলঝুড়ি ইউনিয়ন, মোঃ মোশারফ হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৮নং বরগুনা সদর, মোসাঃ শাহনাজ মেরী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ সভাপতি বরগুনা, মোসা: মাকসুদা ইউপি সদস্য ২নং গৌরিচন্না ইউনিয়ন। সভায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার ৬ উপজেলার নাগরিক প্লাটফর্মের সদস্য, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, এনজিওকর্মী, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, যুব ফোরামের সদস্য ও সাংবাদিকসহ জেলা পর্যায়ের গন্যমান্য ব্যাক্তিবর্গ। সভায় বক্তারা আগামী নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি যুব ফোরামের সদস্যদের সাথে নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও শান্তি- সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।