• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৮, ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ণ
ভোলায় মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

ভোলা প্রতিনিধি।।
ভোলায় মিথ্যা মামলা প্রত্যাহার ও সংবাদ মাধ্যমে অপপ্রচার বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির ভোলা জেলা শাখা আহবায়ক জামাল উদ্দিন চকেট। এ সময় তিনি বলেন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং সংবাদ মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
বুধবার (২৮) মে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বিজেপির কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। জামাল উদ্দিন চকেট বলেন, “আমাদের বিরুদ্ধে যে সকল মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত। এসব মিথ্যা মামলা দিয়ে আমার কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, “সংবাদ মাধ্যমে যেভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয়া হচ্ছে, তা আমার ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রের অংশ। আমি এসব অপপ্রচার অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

দৌলতখান থানায় আমার বিরুদ্বে এজাহারকৃত একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এবং এজাহারে ফলে ভোলার পুলিশ সুপারের বরাবর একটি দরখাস্ত করা হয় পরবর্তীতে তদন্তের পরিপেক্ষিতে ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, মিথ্যা ও বানোয়াট মামলা করা বাদীকে তিনি চিনেন না কখনও তাকে দেখেননি তার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা। বিগত দিনের রাজনৈতিক শত্রুতার জেরে মামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি, এরপর মাননীয় পুলিশ সুপার ও মাননীয় জেলা প্রশাসকের নিকট সাংবাদিকদের মাধ্যমে উক্ত বিষয়ে সঠিক তদন্ত করার জন্য অনুরোধ করেন। এবং সংবাদ সম্মেলনে জামালউদ্দীন চকেট বলেন সঠিক ভাবে তদন্তের মাধ্যমে যেকোনো শাস্তি তিনি মাথা পেতে নিবেন।
পাশাপাশি কেনো তাকে এমন মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংবাদ সম্মেলন শেষে মোঃ জামালউদ্দীন সকেটের অনুসারীগন হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান জানান, জামালউদ্দীন সকেটের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলছে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।