জয় চন্দ্র শীল
বরিশাল :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বরিশালের শ্রীশ্রী শংকর মঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বিশেষ প্রার্থনা সভা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট, বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শহীদ জিয়ার দেশপ্রেম, নেতৃত্ব ও অবদান স্মরণে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। বক্তারা বলেন, শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রনায়কই নন, স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর সন্তান এবং আধুনিক বাংলাদেশের স্থপতিদের একজন।
এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে মানবিকতা ও রাজনৈতিক সহাবস্থানের একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে।