• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এবার বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়াতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালি মাখালো দূর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩০, ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ণ
এবার বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়াতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালি মাখালো দূর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার প্রবেশ মুখে নির্মিত জাতির পিতা ও মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কালি মাখিয়ে দিয়েছে দূর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩০ মে) দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে গভীর রাতে কে বা কারা বঙ্গবন্ধু গেটের প্রতিকৃতিতে কালি লাগিয়ে চলে যায়।

বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গায় এমন ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মধ্যে গভীর রাতে কে বা কারা বঙ্গবন্ধু গেটের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালি লাগিয়ে চলে যায়।

পরে আজ শুক্রবার সকালে বিষয়টি দেখতে পায় এলাকাবাসী। এঘটনায় ক্ষোভ এবং আলোচনা-সমালোচনা শুরু হলে স্থানীয় জনগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতির কালি মুছে দেয়ার কাজ শুরু করে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম বলেন এ বিষয়টি আমাদের জানা নেই। আপনার কাছ থেকে জানতে পারলাম।  বিষয়টির সম্পর্কে খোঁজখবর নেয়া হবে। #