স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দীর্ঘ ২ যুগ পর আগামীকাল রবিবার (১ জুন) অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের বন্যা। ত্যাগী নেতাদের নেতৃত্বে রাখা হবে এমনটাই প্রত্যাশা তৃণমূলের নেতা-কর্মীদের।
আওয়ামী লীগের ঘাটি হিসাবে পরিচিত গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগামীকাল রবিবার (১ জুন) অনুষ্ঠিত হবে কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন৷ কোটালীপাড়া সরকারী আদর্শ কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সম্মেলন স্থলে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল। সম্মলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দ আর উৎসাহ-উদ্দিপনা। উপজেলা জুড়ে সড়কে সড়কে নির্মাণ করা হয়েছে তোড়ণ। টাঙানো হয়েছে নানা ধরনের ব্যানার-ফেস্টুন। বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের ১৭ বছরের নির্যাতনের শিকার ত্যাগী নেতাদের এ সম্মলনের মধ্যমে মূল্যায়ন করার দাবী তৃণমূলের নেতা-কর্মীদের। তবে আবহাওয়া অনুকূলে থাকলে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিততে সফলভাবে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আগামী ১ জুন অনুষ্ঠিতব্য এই সম্মেলনকে সফল করতে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন দলীয় নেতাকর্মীরা সভা সমাবেশ করে যাচ্ছে।
দলীয় সূত্রে জানাগেছে, এ সম্মলনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জিলানী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।
বিএনপির কর্মীরা বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিট শেখ হাসিনার আওমনে কোটালীপাড়ায় আমরা সভা সমাবেশ করতে পারিনি। এমনকি সম্মেলন করারও কোন সুযোগ পাইনি। মামলা হামলার ভয়ে আমাদের পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। এ সম্মলনের মাধ্যমে ত্যাগী নেতাদের নেতৃত্বে আনা হবে এবং আগামী নির্বাচনের জন্য উপজেলা বিএনপি আরো সুসংগঠিত হবে।
কোটালীপাড়া পৌর বিএনপির সদস্য সচিব ওলিউর রহমান হাওলাদার বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ পর প্রকাশ্যে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এতো বড় পরিসরে সম্মেলন হচ্ছে। এই সম্মেলনকে সামনে রেখে নেতা-কর্মীরা উজ্জীবিত।
উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশার হাওলাদার বলেন, সম্মেলনকে সফল করতে আমরা রাত-দিন কাজ করে যাচ্ছি। আশা করছি কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির ইতিহাসে এটিই হবে সেরা সম্মেলন। এ সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী অংশ নিবেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিন বলেন, সম্মেলন সফল করতে আমরা ইতোমধ্যে আমাদের সব সাংগঠনিক কাজ শেষ করেছি। এখন শুধু সময়ের অপেক্ষা। এই সম্মেলনে মাঠ পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতেই নতুন নেতা নির্বাচন করা হবে।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রাফিকউজ্জামান বলেন, এ সম্মলনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জিলানী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। বিএনপি গণতান্ত্রিক দল বিধায় গণতন্ত্রের প্রক্রিয়ায় নেতা নির্বাচন করা হবে বলে জানান, জেলা বিএনপির আহবায়ক। #